Thursday, 6 October 2011

Steve Jobs অমর রহে

আরেক অশ্রু সিক্ত বিদায় লগ্ন অতিবাহিত !
আরেক মহা জীবনদীপ হলো নির্বাপিত !

তাঁর হাতের সেই আধ খাওয়া Apple খানি,
যে বিশ্ব কে নিয়েছিল কাছে টানি |
আর সেই Pixar ?
যা animation শিল্প কে জগতে করেছিল বিস্তার |
Walt Disney এর Toy Story ?
সুনাম এ সর্বপরি ?
যে তপন জগত কে দেখিয়েছিল আলো,
সেই সূর্য্য আজ অস্তমিত !

কি করে ভুলবে তারে ?
সে যে বীর জীবন সমরে !
ওই দেখো ওড়ে তার বিজয় নিশান !

মানব চলিয়া যায়,
রয়ে যায় তার  কীর্তি  অক্ষয় অমলিন !
Steve Jobs তোমার নাম থাকবে লেখা থাকবে চিরদিন,
তোমার ভক্ত জনের হৃদয় পটে ! !

প্রকৃতি

নয়ন যে দিকে ধায় দেখি সবুজের অঙ্গন,
প্রকৃতি বলে এস এস করি আলিঙ্গন !
আকাশের নীল যেখানে হয়েছে বিলীন,
তত দূর  মন ছুটে যায়;
বলে যায় আসব না আর আসব না ফিরে ;
হেথা সুখ অন্তহীন ! ! !

শুভ বিজয়া : 2011

আবার এলো বিদায় বেলা !
চার দিনের সোহাগ পরশ,
চার দিনের বিপুল হরষ,
তারপর মাযের যাবার পালা !
বুকে বাজে করুণ সুর,
মা যাবে বহু দূর,
ফেলে মোদের একেলা !!

নয়ন দুটি ছলছল,
তবু যে মন পায় বল !
একটা বছর তো বয়েই যাবে,
সময় কি আর থেমে রবে ?
আবার সুখের সাগরে ভাসব মোরা, মা আবার ফিরে আসবে যবে !
তাই বলো রে ভাই সবাই মিলে ;
আসছে বছর আবার হবে ! ! !

শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা !!!

Thursday, 22 September 2011

মেঘ ও কাশ ফুল

চারি দিকে দেখি কাশ ফুলের মেলা ;
শ্বেত , শুভ্র , দুধেলা |
আকাশ দিঘির জলে ভাসে সাদা মেঘের ভেলা | |

বৌদি, শুভ জন্মদিন

শিশির ভেজা কুসুমে সুরভিত স্নিগ্ধ সমীরণ,
ফুলের মধুমাখা ফুলের রেনু ঢাকা প্রজাপতির রঙ |
আকাশে আঁকা রামধনুর আলপনা,
পদ্ম পাতায় ঝিলমিল মুক্তা কণা |
পাহাড়ি ঝর্নার অজানা সুর,
রৌদ্র্যতপা শীতের একলা দুপুর |
পেখম তোলা ময়ূরের নাচের ছন্দ,
নব প্রস্ফুটিতের ফোটার আনন্দ |
এক বুক খোলা আকাশের নীল,
ডানা মেলা বিহঙ্গের তৃপ্তি অনাবিল |

এই সামান্য উপহার খানি নিও তুমি অঞ্চল ভরে,
অন্তরের সুভেচ্ছা রইলো তোমার তরে ||

শুভ জন্মদিন !

Tuesday, 6 September 2011

শিক্ষক দিবস

হে জ্যোতিস্মান !
আজ গাহিব তোমারি স্তুতি গান !

প্রাজ্ঞ তুমি সৌম্য তুমি, চেতনার নির্মল আলো ;
অজ্ঞানতার অন্ধ কূপে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো |
পথ হারাকে হাত ধরে তুমি দেখাও আলোর পথ ;
পুষ্পে পুষ্পে শোভিত হোক  তোমার বিজয়রথ |
তোমার দিব্য পরশে হউক নব জ্ঞানের উন্মেষ ;
মুক্ত কন্ঠে দিও তুমি কর্মের নির্দেশ |
তব আশীষ মাথায় নিয়ে যেন চলি অবিরাম ;
কৃতান্জলিপুতে করি তোমায় কোটি কোটি প্রণাম ||

শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ্য নিবেদন ||

ইতি,
সুভাশীষ প্রার্থী ,
কৃপা

Sunday, 7 August 2011

আক্ষেপ

সে এসেছিল নিঃশব্দ  চরণে !
তোমার মনের দুয়ারে নেড়েছিল কড়া,
ঘুমায়ে ছিলে তুমি অচেতনের কোলে,
শুনতে পাওনি তার চুড়ির শব্দ, দাওনি তারে সাড়া !
তার নূপুরের ধ্বনি কেঁদে কেঁদে ফিরে গেছে সুদূর  অন্ধকারে,
তুমি চিনতে পারনি তারে !

আজ কেন হা-হুতাশ করো ?
বেদনার তাজমহল গড় ?
নিষ্ফল অশ্রুজলে আঁকো  কেন আলপনা ?
কাছ থেকে দূরে ঠেলে দিয়ে করেছ তারে অচেনা !

তিলোত্তমা

 কাজল কাজল নয়ন তোমার,
মধুর মধুর হাঁসি |
চপল চপল চলন তোমার,
মনে বজায় সুখের বাঁশি |
কনক কনক অঙ্গ তোমার,
ওগো পরীর দেশের বাসী |
সারা অঙ্গে  জ্বলে তোমার রূপ সর্বনাশী ||

সৃষ্টি তোমার ঠোঁটের পরশ,
প্রলয় তোমার অভিমান |
চন্দ্র তারা তোমার কন্ঠ মালা ,
রুদ্র বীণায় দাও তান |

ফুলের গন্ধ আতর তোমার,
গগন তোমার আঁচল |
বারিদ রঙা কেশে ফোটা লাল অরুন শতদল |

শক্তি তুমি, মুক্তি তুমি, প্রানের মুক্তধারা |
তোমার রূপের প্রদীপ শিখায় আলোকিত বসুন্ধরা ||

কৃষ্ণকলি

হে কৃষ্ণকলি !
তোমার তরে বসে আছি হৃদয় দুয়ার খুলি !

তোমার কালো আন্ধারেতে নিভে গেছে কত চাঁদ ;
তোমার পাগল করা চোখে দেখি আমার মরণ ফাঁদ !

তোমার কালো তনু জুড়ে হাজার হাজার আগুন শিখা হাতছানি দিয়ে ডাকে |
যেমন রাত জাগা আঁখি ডাকে তার তন্দ্রা সখীটিকে  !

Tuesday, 2 August 2011

জিয়াদার চীন অভিযান

শুভ হোক তব দেশান্তর গমন,
শৌর্য তব গর্বিত হোক ,
উড়ুক তব বিজয় কেতন |

রাশি রাশি প্রশংসা পুষ্পে ভরে নিও তব সাজি খানি,
ফেরার পথে নিয়ে এসো বিদ্য জনের বাণী ||

(জিয়াদার SIGIR উপলক্ষে চীন যাবার আগে)

Monday, 1 August 2011

নয়ন

ও নয়ন ,
তুমি কেন অমন করে চাও?
আমায় এমন ব্যাকুল করে তুমি কি সুখ পাও?
আশার প্রদীপ জ্বেলে কেন চলে যাও?
হৃদয় দুয়ার খুলে মোরে আপন করে নাও !

যদি নাই দেবে ধরা,
তবে কেন এত ছলা কলা ?
কেন আমার মন নিয়ে কর নিঠুর খেলা?

নাকি সবই মনের ভুল?
ভুল করে কাঁটাকে ভেবেছিনু ফুল ?
রিক্ত মরুদেশে কি খুঁজেছি প্রেমের মুকুল?!!

Saturday, 30 July 2011

গগনচারী

আকাশ পথে দেখি এ কোন স্বর্গ রাজ্য ?
একি দৃশ্য, নাকি স্বপ্ন ?
মন মোহন, নয়নাভিরাম !

দিকে দিকে মেঘেরা করে নিশব্দ আহ্বান ,
এস মোরা মিলে গাহি অসীমের জয়গান !

(এইটি আমার প্রথম plane এ চড়ার সময়কার লেখা )

স্বপ্ন ভঙ্গ

ছেঁড়া পাতা,
ঝরা ফুল,
কাটা ঘুঁড়ি |
ফাঁকা খাতা,
ভিজে চোখ,
থামা ঘড়ি | |

চেনা মুখ,
চেনা সুখ,
খোঁজে মন |
নেভা আলো,
ডোবা চাঁদ,
ভাঙ্গা স্বপন | |