Thursday, 22 September 2011

মেঘ ও কাশ ফুল

চারি দিকে দেখি কাশ ফুলের মেলা ;
শ্বেত , শুভ্র , দুধেলা |
আকাশ দিঘির জলে ভাসে সাদা মেঘের ভেলা | |

বৌদি, শুভ জন্মদিন

শিশির ভেজা কুসুমে সুরভিত স্নিগ্ধ সমীরণ,
ফুলের মধুমাখা ফুলের রেনু ঢাকা প্রজাপতির রঙ |
আকাশে আঁকা রামধনুর আলপনা,
পদ্ম পাতায় ঝিলমিল মুক্তা কণা |
পাহাড়ি ঝর্নার অজানা সুর,
রৌদ্র্যতপা শীতের একলা দুপুর |
পেখম তোলা ময়ূরের নাচের ছন্দ,
নব প্রস্ফুটিতের ফোটার আনন্দ |
এক বুক খোলা আকাশের নীল,
ডানা মেলা বিহঙ্গের তৃপ্তি অনাবিল |

এই সামান্য উপহার খানি নিও তুমি অঞ্চল ভরে,
অন্তরের সুভেচ্ছা রইলো তোমার তরে ||

শুভ জন্মদিন !

Tuesday, 6 September 2011

শিক্ষক দিবস

হে জ্যোতিস্মান !
আজ গাহিব তোমারি স্তুতি গান !

প্রাজ্ঞ তুমি সৌম্য তুমি, চেতনার নির্মল আলো ;
অজ্ঞানতার অন্ধ কূপে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো |
পথ হারাকে হাত ধরে তুমি দেখাও আলোর পথ ;
পুষ্পে পুষ্পে শোভিত হোক  তোমার বিজয়রথ |
তোমার দিব্য পরশে হউক নব জ্ঞানের উন্মেষ ;
মুক্ত কন্ঠে দিও তুমি কর্মের নির্দেশ |
তব আশীষ মাথায় নিয়ে যেন চলি অবিরাম ;
কৃতান্জলিপুতে করি তোমায় কোটি কোটি প্রণাম ||

শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ্য নিবেদন ||

ইতি,
সুভাশীষ প্রার্থী ,
কৃপা

Sunday, 7 August 2011

আক্ষেপ

সে এসেছিল নিঃশব্দ  চরণে !
তোমার মনের দুয়ারে নেড়েছিল কড়া,
ঘুমায়ে ছিলে তুমি অচেতনের কোলে,
শুনতে পাওনি তার চুড়ির শব্দ, দাওনি তারে সাড়া !
তার নূপুরের ধ্বনি কেঁদে কেঁদে ফিরে গেছে সুদূর  অন্ধকারে,
তুমি চিনতে পারনি তারে !

আজ কেন হা-হুতাশ করো ?
বেদনার তাজমহল গড় ?
নিষ্ফল অশ্রুজলে আঁকো  কেন আলপনা ?
কাছ থেকে দূরে ঠেলে দিয়ে করেছ তারে অচেনা !

তিলোত্তমা

 কাজল কাজল নয়ন তোমার,
মধুর মধুর হাঁসি |
চপল চপল চলন তোমার,
মনে বজায় সুখের বাঁশি |
কনক কনক অঙ্গ তোমার,
ওগো পরীর দেশের বাসী |
সারা অঙ্গে  জ্বলে তোমার রূপ সর্বনাশী ||

সৃষ্টি তোমার ঠোঁটের পরশ,
প্রলয় তোমার অভিমান |
চন্দ্র তারা তোমার কন্ঠ মালা ,
রুদ্র বীণায় দাও তান |

ফুলের গন্ধ আতর তোমার,
গগন তোমার আঁচল |
বারিদ রঙা কেশে ফোটা লাল অরুন শতদল |

শক্তি তুমি, মুক্তি তুমি, প্রানের মুক্তধারা |
তোমার রূপের প্রদীপ শিখায় আলোকিত বসুন্ধরা ||

কৃষ্ণকলি

হে কৃষ্ণকলি !
তোমার তরে বসে আছি হৃদয় দুয়ার খুলি !

তোমার কালো আন্ধারেতে নিভে গেছে কত চাঁদ ;
তোমার পাগল করা চোখে দেখি আমার মরণ ফাঁদ !

তোমার কালো তনু জুড়ে হাজার হাজার আগুন শিখা হাতছানি দিয়ে ডাকে |
যেমন রাত জাগা আঁখি ডাকে তার তন্দ্রা সখীটিকে  !

Tuesday, 2 August 2011

জিয়াদার চীন অভিযান

শুভ হোক তব দেশান্তর গমন,
শৌর্য তব গর্বিত হোক ,
উড়ুক তব বিজয় কেতন |

রাশি রাশি প্রশংসা পুষ্পে ভরে নিও তব সাজি খানি,
ফেরার পথে নিয়ে এসো বিদ্য জনের বাণী ||

(জিয়াদার SIGIR উপলক্ষে চীন যাবার আগে)

Monday, 1 August 2011

নয়ন

ও নয়ন ,
তুমি কেন অমন করে চাও?
আমায় এমন ব্যাকুল করে তুমি কি সুখ পাও?
আশার প্রদীপ জ্বেলে কেন চলে যাও?
হৃদয় দুয়ার খুলে মোরে আপন করে নাও !

যদি নাই দেবে ধরা,
তবে কেন এত ছলা কলা ?
কেন আমার মন নিয়ে কর নিঠুর খেলা?

নাকি সবই মনের ভুল?
ভুল করে কাঁটাকে ভেবেছিনু ফুল ?
রিক্ত মরুদেশে কি খুঁজেছি প্রেমের মুকুল?!!

Saturday, 30 July 2011

গগনচারী

আকাশ পথে দেখি এ কোন স্বর্গ রাজ্য ?
একি দৃশ্য, নাকি স্বপ্ন ?
মন মোহন, নয়নাভিরাম !

দিকে দিকে মেঘেরা করে নিশব্দ আহ্বান ,
এস মোরা মিলে গাহি অসীমের জয়গান !

(এইটি আমার প্রথম plane এ চড়ার সময়কার লেখা )

স্বপ্ন ভঙ্গ

ছেঁড়া পাতা,
ঝরা ফুল,
কাটা ঘুঁড়ি |
ফাঁকা খাতা,
ভিজে চোখ,
থামা ঘড়ি | |

চেনা মুখ,
চেনা সুখ,
খোঁজে মন |
নেভা আলো,
ডোবা চাঁদ,
ভাঙ্গা স্বপন | |

পরিবর্তন

আজ বাংলা গাইছে সবুজের জয়গান,
বঙ্গ সেজেছে সবুজ রঙে,
লাল এর কালিমা হয়েছে ম্লান !
তৃণমূল হলো মহীরুহ আজ বাংলা মাত্রীর বুকে,
মমতা মাখানো স্নিগ্ধ ছায়ায় বঙ্গ থাকুক সুখে !

(এই কবিতা পড়ে সবাই আমাকে তৃণমূল পন্থী ভাবতেই পারেন !
এটি আসলে পরিবর্তন কামি সাধারণ মানুষের গান !
পরিবর্তন এসেছে বাংলার সর্বাঙ্গীন উন্নতির আসা নিয়ে !
আসা রাখি সেই আশা বাস্তব রুপ  দেখুক ! 
তা না হলে, হবে আশা ভঙ্গের গান !)

বর্ষার কবিতা ধারা

সবিনয় নিবেদন,

আজ বর্ষার দিনে লেখা তিনটি ভিন্য স্বাদের  কবিতা আপনাদের উপহার দিতে চাই !
দয়া করে আমার সামান্য উপহার টুকু গ্রহণ করবেন |
আর ভুল ত্রুটি হলে, নিজগুনে মার্জনা করে দেবেন , কেমন?

                                            
                                                                                    ১

                                                     এ কি অনন্ত সুধা ধারা পড়িছে তপ্ত ধরণী বুকে ?
                                                  না কি, কোন উদাসিনীর ক্রন্দনো বারি ঝরিছে আপন সুখে?
                                                    গাছের পাতায় রিনি ঝিনি ঝিনি কাহারো নূপুর বাজে !
                                           যেন আপন ছোঁয়ায়, মন কেড়ে নিয়ে যায়, আপনারে রাখিতে পারি না যে !!!

----------------------------------------------------------------------------------------------------------------------

                                                                                ২ 

                                                   সারা দিন বসে দেখি হায় একি তান্ডব নৃত্য খেলা ,
                                                          ভীষণ বরষন ধারা, ঝঞ্ঝা সারা বেলা !
                                                     দেখে সেই ভয়াল দরষণ, কাঁপে থরো থরো মন ,
                                                         অইলো বুঝি প্লাবন, সন্ত্রস্থ জনজীবন !!!

--------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                 ৩

                                                       গত রাতে বলেছিলাম শোন রে পেটুক মন,
                                                        কাল দুপুরে হবে এক দারুন ভুরি ভোজন !!
                                                      soup fry মাংশ বিরিয়ানি, আসবে প্লেটে প্লেটে ,
                                                  কব্জি ডুবিয়ে খাবি রে তুই যাবি যখন peter cat এ !!
                                                      কাল তবে ফুল বাবু হয়ে গায়ে মেখে পারফুম,
                                                     যাবি সুখে রসনার তৃপ্তিতে, আজ দে তবে সুখের ঘুম !!

                                                         আজ সকালে উঠে দেখি একি হাহাকার,
                                                          ভেসে গেল আশা মোর, হলো ছারখার !!
                                                      কোথা soup কোথা fry ? কিছুই তো নাই !
                                                           নাই সুখ , করি বসে সুধু হায় হায় !!
                                                         হলো না খাওয়া বিরিয়ানি আজ প্লেটে প্লেটে,
                                                  সবই হলো ভন্ডুল, যওয়া হলোনা peter cat এ !!!!

ইতি,
আপনাদের সুভেচ্ছা প্রার্থী,
কৃপা

শুভ জন্মদিন : দীপাদি

আজ এই শুভ দিনে রবির কানক কিরণে উদ্ভাসিত হোক তোমার  জীবন ,
চাঁদের আলোর স্নিগ্ধতায় ও ফুলের সুরভিতে ভরে উঠুক তোমার ভুবন |
তোমার মনের স্বপ্নগুলো ডানা মেলে উড়ে যাক প্রাপ্তির ঠিকানায় গেয়ে বিজয়ের জয়গান ,
তোমার মুখের হাঁসি খানি সদা  থাকুক অক্ষয়  অম্লান ||