Wednesday, 7 March 2012

প্রসেনজিত দার একখানি পাকা গোঁফ

প্রসেনজিত দার একখানি গোঁফ পাকা,
যেন আকাশ পটে সাদা মেঘের আল্পনা আঁকা,
যেন বসন্ত যামিনীর এক ফালি চাঁদ বাঁকা,
তারই আড়ালে খেলে যায় হাঁসি মধুর মমতা মাখা ।  

Monday, 26 December 2011

নূর-জাহান

তোমার নয়ন মদিরা আমি করেছি গো পান,
ওগো ভুবন মোহিনী, ওগো   নূর-জাহান !

তোমার ঠোঁঠ যুগল যেন ফোটা কমল;
তোমার ঈশ্ক এ করেছি নিলাম কত শায়েরী কত গজল!
ওই তন্বী যেন বহ্নি শিখা, পেয়ালা ভরা জাম,
তোমার বিহনে হয়েছি  ওগো  হরদম বদনাম ! !

Monday, 12 December 2011

GOA Special : সমুদ্র স্নান

আজ সাগরের বুকে হয়েছি মীন,
অনাবিল নীলে হয়েছি বিলীন !
অজস্র জল ধারা কানে কানে বলে যায় অতলের রহস্য কথা,
অস্ফুট অব্যক্ত কত গভীরের মর্ম বেথা |
ঢেউ আসে ঢেউ যায়,
সৈকতে ধুয়ে যায় কত পদ চিহ্ন,
যেন সময়ের ধারায় মিলিয়ে যায় কত আঘাতের ক্ষত চিহ্ন!
সাগর যেন মুক্ত ধারায় ধুয়ে দিয়ে যায় সবার সকল কলুষ,
মনের স্মৃতি তটে পরে রয় শামুক, শঙ্খ, মুক্তা, রত্ন-কলশ !   
 

GOA Special : সাগর

দেখি সাগরের শোভা,
ঘন নীল মনোলোভা;
দেখি একের পরে এক ঢেউ পরে আছড়ে সৈকতের বুকে,
যেন কার আকুল মিনতি এসে ফিরে বারে বার, করে ঘম্ভীর ক্রন্দন !


দিনের আলো মুছে যায়,
দূর সীমান্তে জ্বলে নীহারিকা,
সাগরের মায়া মনের মোহনায় হাতছানি  দিয়ে যায় !

নিদ্রাহীন রাত্রি (MTNL Guest house এ প্রথম রাত্রি )


ঘুম নাই, ঘুম নাই, রাত বয়ে যায়;
ঢুলু ঢুলু চোখে স্বপনের হাতছানি,
তন্দ্রা যেন বলে যায়, আয় তোরে বুকে নিই টানি !

ক্লান্ত জীর্ণ বিষন্ন কায়,
শয্যায় মিশে যেতে চায়, ঘুমের চাদর গায়,

তবু নাই ঘুম, নাই ঘুম , আছে শুধু অপেক্ষা ! ! !

রাতের কলকাতা


হে রাতের কলকাতা!
মায়াময়ী কৃষ্ণাঙ্গী কলকাতা!
তোমার নয়নে কত কাব্য, কত ছবি আঁকা !

তোমার অঙ্গে জ্বলে শত শত তারা,
জ্বলে আগুন,
রূপের ঝরনা ধারা !

যেন কোন স্বপ্ন জাল বোনা,
পথের ধারে ধারে যেন আলোর আল্পনা !

বারে যত রাত,
মুছে যায় মানুষের কোলাহল,
বাজে তোমার পায়ের মল |
স্বপন হয়ে ঢাকে মোর চোখ  তোমার কালো আঁচল | |

Tuesday, 29 November 2011

অধরা

খুজি ফিরি তোমারে রিক্ত মরু মাঝে, এক কণা শিশিরের মত;
তোমার কেশ রাশি ছুঁয়ে গেছে মোরে অচেতনে,
চমকিয়ে জেগে উঠে দেখি কালো আকাশে জ্বলে আছে বিষন্ন তারা শত শত ;
তুমি নাই তুমি নাই!! !
গুমরে কাঁদি গোপনে |

তপ্ত মেদিনী বুকে চলেছি কত পথ;
তীক্ষ্ণ কন্টক কত বিধেছে এ পায়ে,
ঝরেছে রক্ত ধারা,
তাও যদি না পাই তোমারে,
এই রক্তে রচিব মোর মরণ সপথ|

মোর হাহাকার ধ্বনি বাজিবে চরাচরে;
থর থর কাম্পিবে ভুবন,
তখন বুঝিবে অন্তরে;
তখন ফেলিও নিষ্ফল অশ্রুজল মোর সমাধি 'পরে | |


Thursday, 6 October 2011

Steve Jobs অমর রহে

আরেক অশ্রু সিক্ত বিদায় লগ্ন অতিবাহিত !
আরেক মহা জীবনদীপ হলো নির্বাপিত !

তাঁর হাতের সেই আধ খাওয়া Apple খানি,
যে বিশ্ব কে নিয়েছিল কাছে টানি |
আর সেই Pixar ?
যা animation শিল্প কে জগতে করেছিল বিস্তার |
Walt Disney এর Toy Story ?
সুনাম এ সর্বপরি ?
যে তপন জগত কে দেখিয়েছিল আলো,
সেই সূর্য্য আজ অস্তমিত !

কি করে ভুলবে তারে ?
সে যে বীর জীবন সমরে !
ওই দেখো ওড়ে তার বিজয় নিশান !

মানব চলিয়া যায়,
রয়ে যায় তার  কীর্তি  অক্ষয় অমলিন !
Steve Jobs তোমার নাম থাকবে লেখা থাকবে চিরদিন,
তোমার ভক্ত জনের হৃদয় পটে ! !

প্রকৃতি

নয়ন যে দিকে ধায় দেখি সবুজের অঙ্গন,
প্রকৃতি বলে এস এস করি আলিঙ্গন !
আকাশের নীল যেখানে হয়েছে বিলীন,
তত দূর  মন ছুটে যায়;
বলে যায় আসব না আর আসব না ফিরে ;
হেথা সুখ অন্তহীন ! ! !

শুভ বিজয়া : 2011

আবার এলো বিদায় বেলা !
চার দিনের সোহাগ পরশ,
চার দিনের বিপুল হরষ,
তারপর মাযের যাবার পালা !
বুকে বাজে করুণ সুর,
মা যাবে বহু দূর,
ফেলে মোদের একেলা !!

নয়ন দুটি ছলছল,
তবু যে মন পায় বল !
একটা বছর তো বয়েই যাবে,
সময় কি আর থেমে রবে ?
আবার সুখের সাগরে ভাসব মোরা, মা আবার ফিরে আসবে যবে !
তাই বলো রে ভাই সবাই মিলে ;
আসছে বছর আবার হবে ! ! !

শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা !!!

Thursday, 22 September 2011

মেঘ ও কাশ ফুল

চারি দিকে দেখি কাশ ফুলের মেলা ;
শ্বেত , শুভ্র , দুধেলা |
আকাশ দিঘির জলে ভাসে সাদা মেঘের ভেলা | |

বৌদি, শুভ জন্মদিন

শিশির ভেজা কুসুমে সুরভিত স্নিগ্ধ সমীরণ,
ফুলের মধুমাখা ফুলের রেনু ঢাকা প্রজাপতির রঙ |
আকাশে আঁকা রামধনুর আলপনা,
পদ্ম পাতায় ঝিলমিল মুক্তা কণা |
পাহাড়ি ঝর্নার অজানা সুর,
রৌদ্র্যতপা শীতের একলা দুপুর |
পেখম তোলা ময়ূরের নাচের ছন্দ,
নব প্রস্ফুটিতের ফোটার আনন্দ |
এক বুক খোলা আকাশের নীল,
ডানা মেলা বিহঙ্গের তৃপ্তি অনাবিল |

এই সামান্য উপহার খানি নিও তুমি অঞ্চল ভরে,
অন্তরের সুভেচ্ছা রইলো তোমার তরে ||

শুভ জন্মদিন !

Tuesday, 6 September 2011

শিক্ষক দিবস

হে জ্যোতিস্মান !
আজ গাহিব তোমারি স্তুতি গান !

প্রাজ্ঞ তুমি সৌম্য তুমি, চেতনার নির্মল আলো ;
অজ্ঞানতার অন্ধ কূপে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো |
পথ হারাকে হাত ধরে তুমি দেখাও আলোর পথ ;
পুষ্পে পুষ্পে শোভিত হোক  তোমার বিজয়রথ |
তোমার দিব্য পরশে হউক নব জ্ঞানের উন্মেষ ;
মুক্ত কন্ঠে দিও তুমি কর্মের নির্দেশ |
তব আশীষ মাথায় নিয়ে যেন চলি অবিরাম ;
কৃতান্জলিপুতে করি তোমায় কোটি কোটি প্রণাম ||

শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ্য নিবেদন ||

ইতি,
সুভাশীষ প্রার্থী ,
কৃপা