Friday, 26 September 2014

ভুল ভাঙ্গানি গান

ফাগুনে ফুলের মেলা
Full of fun ;
ভন্ভনিয়ে ভ্রমর এলো
In a very big van !

Monday, 1 September 2014

শুভ জন্মদিন : দ্বৈপায়ন

একেলে শহুরে আঁতলামি,
                             ফিচেল joke এর ফাজলামি ;
খুউউব খিদেতে খেতে যাওয়ায়
                             
                                     যুক্তিবাদী আলসেমি ;
পূজোর বাজারে কেস জন্ডিস
                                       গৃহবন্দী আসামী !
ব্যাজার মুখে ভালো-না-লাগার
                                       চিঁচ্ কাঁদুনে গাহনি ;
জার্মান-আইরিশ জয়েন্ট আঁতাতে
                                   যমে-মানুষে টানাটানি !
প্রনয় কাননে পিরিত ভ্রমর
                                 করছে বুঝি কানাকানি ?
এদিকে বিয়ের বেলতলাতে 
                               নেড়ার ট্যাঁকে রাহাজানি !


Puncture জীবন-টায়ার তোমার
                                   Pঅথে Hওলো Dএরি ;
সকল ব্যথা ভুলে চাখো 
                                      অমৃত রসের হাঁড়ি ।

বিশ্ব সভায় বন্দিত হউক
                                     তোমার রচিত গান ;
মহাযোগী হয়ে করো
                                   জ্ঞানের সাগরে স্নান ।
পুণ্য প্রনয় কাননে ফুটিও
                                     নতুন দিনের কুঁড়ি ;
সুখের আশীষে ভরে থাকুক
                                 তোমাদের জীবন তরী ;
সকল বাধা চূর্ণ করে
                                    এগিয়ে যেও তুমি,
তোমার আলোকে আলোকিত হোক
                                  তোমার মাতৃভূমি ।
বিজয় রথে চড়ো হয়ে
                                       দিগ্বিজয়ী বীর ;
সকল চূড়ার উর্ধে উঠুক
                                তোমার নবীন শির ।

Tuesday, 5 August 2014

ঝরা পাতা

ঝরে পরে জীর্ণ পাতা
মৌসুমী ঝড়ে ;
একা একা --
শুকনো মাটি ওপরে ।
এই পরা তার শেষ পরা !  
হাজার মৃতের মাঝে 
নিঃশব্দ তিমিরে ।
 
আর বসন্ত পূবালী দোলে 
দুলবে না সে 
গাইবে না গান 
শন শন বোলে।
তাকে ঘিরে ফুটবে না 
সুরভিত শৈশব ।
সবুজ বসন্তের 
ঘন লাল উত্সব ।
দেখবে না  মুকুলের 
চোখ ফোটা বিস্ময়;
পাখিদের সুরে গানে 
হবে না সে তন্ময় ।
 
দেখবে না কিছুই 
দেখবে না সে !
শুধু হাজার ব্রাত্যের দলে 
হবে নির্মম পদ-পিষ্ট ;
গাইবে কাতর সুরে 
মর্ম-চেরা মর্মর কলি ।
যা শুনবে না কেউই 
অবহেলার অবকাশে ।
 
 

প্রেম

তোমার সব রূপ আমায় ঝরিয়ে দাও,
তোমার গন্ধে আমায় ভরিয়ে দাও ।
নিয়ে আমার অখিল মন-ভূমি
আপন অঙ্গ আমায় পরিয়ে দাও ।
 

চাঁদ

ওই দূর আকাশের চাঁদ বাঁকা;
আমার বুক ভরা চাপা কথা ।
ডাকি তাকে চুপি চুপি 
মনের দুঃখ শোনাবো বলে,
জমা কথা মন খুলে ।
কিন্তু
আসেনা সে নেমে,
আমার ডাক শুনে,
বসে কাঁদি একা একা ।  

Tuesday, 22 July 2014

আন্দামান

তোমার স্বর্ণালী সৈকতে
                 করেছি গো স্নান,
নারকেল গাছের দোলায়
                 দুলেছে মন-প্রাণ,
পাখিদের সুরে সুরে
                 বেঁধেছি সুখের গান,
তোমার রঙিন স্মৃতি
                থাকবে অক্ষয়-অম্লান ।

হে আন্দামান ! !  

বর্ষা

ভিজে আলো জোছনায়,
শ্রাবন রাতের রচনায়;
আলো ঝলমল গলা মায়া,
আলতো কুয়াশার আবছায়া ।
ঝরে বৃষ্টি ঝিরিঝিরি
নূপুরের গুঞ্জরণে ;
রূপকথার কাব্য ঝরে
মোহময় বিস্মরণে ।

Sunday, 8 June 2014

शायरी

(१ )

तेरी होंटो की ज़ुबान,
कही चुरा न ले मेरी जान ।
दिल की धड़कनो में तेरा नाम,
तेरे प्यार में रंगीन हर एक शाम ।

(२ )

तेरी हर अदा ने मुझे मारा !
तेरा मुस्कुराना,
रूठना, बलखाना,
मचलना, सवर्ना ;


शर्माके क़ातिल नज़रो का इशारा !
तेरी हर अदा  ने मुझे मारा ।

लूट गया बर्बाद हुआ बदनाम हुआ ;
दिल से बेबस, दुनिया से बेगाना हुआ;
तेरे लीए मेरे यारा !

बेपनाह मुसाफिर होके
भटकता रहा होके बेचैन ;
नींद न आई,
तेरे दीदार को तरसी मेरे नैन ।

तेरे पलकों की छाओं में सुकून ढूंढे दिल
अँधेरी दुनिया में ढूंढे तेरे प्यार का महफ़िल ।


अब बस देदे मुझे तेरे हुस्न का नज़ारा,
बस देदे मुझे तेरे नर्म ज़ुल्फो का सहारा ।  
 

Saturday, 31 May 2014

আহ্বান

হে প্রানেস্বর !
জানিনা তোমার নাম !
তবু জানি ওগো,
তোমারি জন্যে
গড়েছি নিভৃতে
প্রেমেরো অমৃতধাম ।

ওগো হৃদয়নাথ !
শুনে আমারো ব্যাকূল বাণী ;
সাড়া দিও ওগো তুমি !
তোমারি জন্যে
রেখেছি যতনে
আপন হৃদয় খানি ।

আবার বৃষ্টি

প্রতিটি বারি কণা,
যেন কত দিনের চেনা !
যেন কত যুগ কত কাল পর
হয়েছে দেখা এই অচেনা রুক্ষ পৃথিবীতে !
যেন কত দিনের ভোলা সুখ
আবার জেগেছে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায়;
অন্তরের চেতনাতে ;
এই অকস্বাত সাক্ষাতে ।

তোমার প্রেম গো সখী

তোমার প্রেম গো সখী --
যেন সুবাস মাখা চন্দ্রমুখী !

যেন ফুলের কন্ঠ ভরা মধূ,
জ্যোত্স্না রাতে সুধা ঝরা বিধু ।

যেন আশাপূর্না স্বপন,
সোহাগের তৃপ্তিমাখা সমীরন ।

যেন শরত প্রভাতে দুধেল মেঘলা আকাশ,
তপ্ত রুদ্র তেজে প্রথম বরষার আশ্বাস ।

যেন রিক্ত মরু বক্ষে প্রথম ফুলের কুঁড়ি,
একলা বাতায়নে অমল সুখের মঞ্জরী ।

তোমার প্রেম গো সখী --
যেন সুধা ভরা অমরাবতী ।

যখন আমি হই গো দুখী,
দিয়ে তোমার স্নেহের পরশ;
জাগাও জীবন বোধের ভাষা;
জাগে দীপ্তি কাটে আঁধার,
জাগে আলোর অভিলাষা ।
হৃদয় সরোবরে ফোটে
আবার আশার তমরস ।।
 

প্রণয় সফর

ঘুম কেন তোমার চোখে ?
ঘুমিয়ে না ওগো,
ওঠো সখী ওঠো !
চেয়ে দেখো বাতায়ন মেলে;
কি মনোরম মধুক্ষণ গড়েছে প্রকৃতি !
দেখো তীব্র রুদ্র প্রবাহ আর নেই !
কি অপূর্ব মন ভোলানো, সোহাগ বোলানো সমীরণ বইছে ।
কত পাখি ধরেছে মধুর রাগিনী;
কত ফুল বৃষ্টিতে স্নান করে
শৃঙ্গার করেছে ভ্রমরের পথ চেয়ে ।

সাধ বুঝি হয়না ?
এ মধুবেলায়
প্রেমেরো দোলায়
রচিতে মিলন খেলা ?

ওঠো সখী ওঠো !
চেয়ে দেখো বাতায়ন মেলে ।
দাঁড়িয়ে আছি আমি
তোমার হাত ধরে
নিয়ে যেতে তোমায়
প্রণয় সফরে ।

Thursday, 15 May 2014

শুভ জন্মদিন : মন্দার স্যার

এসো হে দ্যুতিমান !
নিয়ে তোমার আলোক সোপান,
নতুন দিনের অরুণ হয়ে
নতুন ভাবে উঠো ।
নিয়ে তোমার আলোক কণা,
দৃপ্ত তোমার তেজের ফণা,
নতুন গাছের পাতায় পাতায়
মুকুল হয়ে ফোটো ।
এসো হে দ্যুতিমান !


এসো হে আয়ুষ্মান !
গেয়ে তোমার বিজয় গান,
নতুন ভোরের তৃপ্তি নিয়ে,
নতুন করে হেঁটো ।
ভরিয়ে তোমার ঝুলিখানি,
ছড়িয়ে তোমার আলোর বানী,
যৌবনেরো শিরায় শিরায়
রক্ত হয়ে ছুটো ।
এসো হে আয়ুষ্মান !


এসো এসো জ্যোতিস্মান  !
হৃদয়ের আলিঙ্গনে এসো ।
শুভেচ্ছার মালা পরে
হৃদয় কুঞ্জে বসো ।
এসো এসো জ্যোতিস্মান  !