Thursday, 20 September 2012

সুরা

আজ পেয়ালা ভরা গান বেঁধেছি ,
সুরার সুরে সুরে ...
মোহন বীণায় দিয়েছি তান,
সুধার  নেশায়  করেছি স্নান,
বুক ভরা সুখ বিলিয়ে দিয়ে দূর থেকে দুরে ।। 

Wednesday, 5 September 2012

শিক্ষক দিবস (2012)

এই বরষন মুখর দিনে,
অমৃত ধারা বর্ষিত হোক তব তনু মনে,
ধুয়ে দিয়ে সকল বেথা, মুছে দিয়ে ক্লান্তি ক্লেশ,
আসুক স্নিদ্ঘ সৌম্য অনাবিল পরিবেশ;
আসুক পরম তৃপ্তি, পরম সুখের আবেশ |

হে জ্ঞানবৃক্ষ,
তোমার স্নিগ্ধ ছায়ায় করি মোরা তোমার স্তুতি গান,
তোমার জ্ঞানের আলোক শিখা হোক অনির্বান,
গগন স্পর্শী হোক তোমার শিরস্ত্রাণ |

তোমার ঝুলি হতে আশীষ কণা যেন সদা ঝরে অবিরাম,
আজ কর জোড়ে করি মোরা তোমায় সহস্র প্রণাম | |

শিক্ষক দিবসের শুভেচ্ছা ! ! !

নিশা

জ্বলে কতো আগুন রাতের কৃষ্ণ দেহে!
শত শত বহ্নি শিখা হাতছানি দিয়ে ডাকে,
"এসো এসো কাছে এসো কাছে এসো
কেন রও  বিহনে !"

রাতের মোহনায় স্বপ্ন গুলো ছুঁতে চায়  আকাশের নীল,
সুদূরের চাঁদ চেনা হয়ে ধরা দিতে চায়,
রাত জাগা পাখিদের গানে গানে !

Sunday, 29 July 2012

শুভ যাত্রা (সৌপর্নের NIST যাওয়া উপলক্ষে)

পুষ্পক বাহনে উড়ে যেও তুমি,
হে সুদূর পথ যাত্রী, 
সাথে নিয়ে মোদের শুভ কামনা |

শুভ হোক তোমার স্বপ্নের রাজ্যে অভিষেক,
তুর্য কেতন উড়িয়ে দিয়ে ফিরে এসো তুমি বিশ্বের আকাশে;
অভিনন্দনের মালা হাতে দাঁড়িয়ে থাকব মোরা,
নামবে যখন তুমি ভূমি 'পরে বিজয় রথ হতে ! ! !

তোমার বিদেশ যাত্রা শুভ হোক !

--
কৃপা 


Sunday, 20 May 2012

মন্দার sir এর জন্মদিন

আজ আপনার জন্মদিন!
তাই সবাই নাচে তা ধিন ধিন !

দুষ্টু ছেলে মিষ্টি  মেয়ে
ফোকলা দাদু উঠছে গেয়ে !

হেংলা-পুরের  কেবলা রাজা
আজকে যে তার বেজায় মজা,

বাজছে ঢোলক বাজছে বাঁশি,
ফুর্তিতে আজ অত্ত হাঁসি !

মোরা আপনাকে ঘিরে করব খেলা,
হবে রং বেরঙের  খুশির মেলা !

সুখের পরশ লাগবে মনে,
রাত পরীদের নাচে -গানে!

আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ! ! !

Sunday, 15 April 2012

শুভ নববর্ষ

আজ বর্ষ বরণের দিনে,
নয় আর চাঁদ তারা ফুল পাখির চেনা সংলাপ,
ছন্দে বাঁধা বন্ধ মনের অলীক প্রলাপ!

বলবো দুটি গদ্যময় মেঠো কথা ----

ব্যাস্ত চলার পথে খানিক বসো বন্ধু,
খানিক জিরিয়ে নাও,
খানিক নিজের পানে চাও;
নিজের মনের গভীরে ডুব দিয়ে দেখো,
শুনতে কি পাও কোনো অশ্রুত, অস্ফুট বেদনার দীর্ঘশাস?
যা ক্রন্দন হয়ে ঝরতে পারেনি,
যা হৃদয়ের আকাশে কালো মেঘ হয়ে জমে আছে!
আজ তা শ্রাবণ হয়ে নেমে আসুক সহস্র ধারায়!
ভিজিয়ে তোমার তনু মন, জাগিয়ে তৃপ্তির পরশ তোমার রন্ধ্রে রন্ধ্রে!

সেই হারানো রাঙ্গা পথে এসো আরেকবার;
সেই ছেলেবেলার স্মৃতি মাখা অশ্বত্থের ছায়ায়,
যেখানে বউ কথা কও ডাকতো বড় করুণ সুরে;
সেই বুড়ো শিব তলায়,
যেখানে সন্ধ্যে নামলেই আসতো সে ,
শিউলি জুই বকুলে ভরে আনত সাজি,
সেই বসন্ত সাঁঝে যার সাথে আঙ্গুলে আঙ্গুল ঠেকে গেছিল,
শিউরে উঠেছিল সে ত্রস্ত হরিনীর মত!
আজও সে বসে আছে দু চোখে মিনতির প্রদীপ জ্বেলে!
সেই চাঁপা বনে,
সে অপেক্ষা করে কেঁদে কেঁদে চলে গেছে,
ভিজে মাটিতে মিশে আছে তার পদরেনু;
বুকে মেখে নিও তা, বলো এইতো আমি এসেছি ফিরে!

জানি বড় ব্যাস্ত তুমি,
ঘাটে নৌকা বাঁধা আছে,
মাঝি ঘন ঘন হাঁক দিচ্ছে,
সময়ের স্রোতে আবার নাউ বাইতে!
তবু--
দু দন্ড শাস নিয়ে নাও বুক ভরে,
স্মৃতির এই শান্তি নীড়ে|

নব বরষে সেই পুরানো ছন্দে পথ চলা,
একই রয়ে যাবে সবই --
তুমি, আমি, দিবস - যামিনী!
তবু এই স্মৃতি টুকু অঞ্চলে বেঁধে নিও,
কখনো যদি একা হতে মন চায়,
বা ক্লান্ত লাগে বড়,
অঞ্চল খানি দিও খুলে মনের বাতায়নে,
পাবে আবার --
চাঁদ তারা ফুল পাখির কাব্যময় পৃথিবী ! ! !

শুভ নববর্ষের সুভেচ্ছা জানাই !

ইতি,

কৃপা 

Friday, 6 April 2012

তুমি আসবে বলে তাই ...

তুমি আসবে বলে তাই ...
আমি কাব্যি করে যাই..
ফুলের তোরণ সাজিয়ে রাখি,
তারার জরি এঁকে রাখি
নীল আকাশের গায়..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..

তুমি আসবে বলে তাই ...
আমি স্বপন তরী বাই,
ভাবের সলিলে গা ভাসিয়ে,
কোথায় হারিয়ে যাই..
তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..

তুমি আসবে বলেই তাই,
আমি আঁতেল হয়ে যাই,
কবিতার পিন্ডি চটকে..
ভাতে মেখে খাই ..
বিশু পাগল হয়ে আমি
আপন মনে গাই..
সুধু, তুমি আসবে বলেই তাই,
আমি কাব্যি করে যাই..

Wednesday, 7 March 2012

প্রসেনজিত দার একখানি পাকা গোঁফ

প্রসেনজিত দার একখানি গোঁফ পাকা,
যেন আকাশ পটে সাদা মেঘের আল্পনা আঁকা,
যেন বসন্ত যামিনীর এক ফালি চাঁদ বাঁকা,
তারই আড়ালে খেলে যায় হাঁসি মধুর মমতা মাখা ।  

Monday, 26 December 2011

নূর-জাহান

তোমার নয়ন মদিরা আমি করেছি গো পান,
ওগো ভুবন মোহিনী, ওগো   নূর-জাহান !

তোমার ঠোঁঠ যুগল যেন ফোটা কমল;
তোমার ঈশ্ক এ করেছি নিলাম কত শায়েরী কত গজল!
ওই তন্বী যেন বহ্নি শিখা, পেয়ালা ভরা জাম,
তোমার বিহনে হয়েছি  ওগো  হরদম বদনাম ! !

Monday, 12 December 2011

GOA Special : সমুদ্র স্নান

আজ সাগরের বুকে হয়েছি মীন,
অনাবিল নীলে হয়েছি বিলীন !
অজস্র জল ধারা কানে কানে বলে যায় অতলের রহস্য কথা,
অস্ফুট অব্যক্ত কত গভীরের মর্ম বেথা |
ঢেউ আসে ঢেউ যায়,
সৈকতে ধুয়ে যায় কত পদ চিহ্ন,
যেন সময়ের ধারায় মিলিয়ে যায় কত আঘাতের ক্ষত চিহ্ন!
সাগর যেন মুক্ত ধারায় ধুয়ে দিয়ে যায় সবার সকল কলুষ,
মনের স্মৃতি তটে পরে রয় শামুক, শঙ্খ, মুক্তা, রত্ন-কলশ !   
 

GOA Special : সাগর

দেখি সাগরের শোভা,
ঘন নীল মনোলোভা;
দেখি একের পরে এক ঢেউ পরে আছড়ে সৈকতের বুকে,
যেন কার আকুল মিনতি এসে ফিরে বারে বার, করে ঘম্ভীর ক্রন্দন !


দিনের আলো মুছে যায়,
দূর সীমান্তে জ্বলে নীহারিকা,
সাগরের মায়া মনের মোহনায় হাতছানি  দিয়ে যায় !

নিদ্রাহীন রাত্রি (MTNL Guest house এ প্রথম রাত্রি )


ঘুম নাই, ঘুম নাই, রাত বয়ে যায়;
ঢুলু ঢুলু চোখে স্বপনের হাতছানি,
তন্দ্রা যেন বলে যায়, আয় তোরে বুকে নিই টানি !

ক্লান্ত জীর্ণ বিষন্ন কায়,
শয্যায় মিশে যেতে চায়, ঘুমের চাদর গায়,

তবু নাই ঘুম, নাই ঘুম , আছে শুধু অপেক্ষা ! ! !

রাতের কলকাতা


হে রাতের কলকাতা!
মায়াময়ী কৃষ্ণাঙ্গী কলকাতা!
তোমার নয়নে কত কাব্য, কত ছবি আঁকা !

তোমার অঙ্গে জ্বলে শত শত তারা,
জ্বলে আগুন,
রূপের ঝরনা ধারা !

যেন কোন স্বপ্ন জাল বোনা,
পথের ধারে ধারে যেন আলোর আল্পনা !

বারে যত রাত,
মুছে যায় মানুষের কোলাহল,
বাজে তোমার পায়ের মল |
স্বপন হয়ে ঢাকে মোর চোখ  তোমার কালো আঁচল | |