Saturday, 6 July 2013

নিঃসঙ্গতা

হাজার মানুষের ভিড়ে
একা রিক্ত নিঃসঙ্গ মন !
হাজার বছর সম কাটে জীবনের প্রত্যেক ক্ষণ ।

কর্ণ ভেদী নিরবতা,
নিজের সঙ্গে নিজেরই ব্যর্থ সংলাপ ।
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার
বন্ধ দুর্গের প্রাচীর থেকে
উন্মাদ নিষ্ফল প্রলাপ ।।
 

জিয়াদা : টুকরো কথা



                          ১

মোদের স্মৃতিপটে লেখা রবে তব নাম স্বর্ণাক্ষরে,
এই উপহার খানি রেখো সযতনে আপন কোরে ।
 
 
                           ২


বিদায় বল না, বল সুধু আসি 
সদা অমলিন থাক তোমার মুখের হাঁসি ।

Tuesday, 18 June 2013

বিদায় বেলা

ভেবেছিলাম
অশ্রু জলে দেবোনা বিদায়
দেবো হাঁসি মুখে
মনের কান্না মিথ্যে হাঁসির ঘোমটায় মুড়ে বলবো
- "এইতো, আবার হবে গো দেখা !"
হৃদয় শাখে ফোটা মঞ্জরি দিয়ে গেঁথে নেবো মালা
পরিয়ে দেবো তোমার গলে ।

কিন্তু বিদায় বেলায়
একি হলো হায় !
বুকের বাঁধ ভেঙ্গে
চোখের কূল ছেপে
এলো জোয়ার !
অশ্রু কণায় ভিজলো তোমার যাত্রা-পথ ।।
 

Thursday, 6 June 2013

স্বপ্ন

তোমায় ছুঁতে চাই ,
ছুঁতে চাই তোমার রঙিন পালক,
তোমার চোখে চোখ রেখে বলতে চাই ---
"এই তো, আমি এসেছি ফিরে" ।

রুক্ষ্ মাটির দিকে তাকিয়ে ভাবি,
ঝরে পড়ে ঘাম অবিরাম ;
অশ্রু বাষ্পে ধোয়াশা দৃষ্টি ।  

আকাশে ঘন কালো মেঘ মালা ! 
আড়াল থেকে ঝলসে ওঠে বিজলি ;
তখন দেখতে পাই তোমায় -- এক ঝলক !

জানি তুমি থাকো দূরে,
বহু দূরে !
হাত বাড়িয়ে নাগাল পাবোনা তোমার ।
তাই, স্বপ্নের ডানা বাঁধতে বসেছি !

একদিন উড়ে যাবো এই ডানায় চড়ে ;
সেই কোন সুদূরে ।
মেঘের কালো হেলায় ছিন্ন ভিন্ন করে ;
পৌছে যাব তোমার দুয়ারে !
বলবো, এলাম তোমার নরম পালক ছুঁতে 
চোখে চোখ রেখে বলতে - 
"এই তো, আমি এসেছি ফিরে" ।।

জিয়াদার ফেয়ারওয়েল

হে সুদূর পথযাত্রী !
তোমার বিদায় তিথিতে বেঁধেছি গান, গেঁথেছি মালা ;
ভরেছি সযতনে মনের মাধুরি মাখা শুভ কামনার ডালা ।

অশ্রুজলে দেব না বিদায়,
কারণ, 
জানি, আবার হবে দেখা,
অকস্মাত, জীবনের কোনো মোড়ে,
অজানা অচেনা মানুষের ভিড়ে ।
কোনো মোহনায়, কোনো সাগর তীরে ; 
তখন,
আবার হরষে বাঁধব তোমায় আলিঙ্গন ডোরে ;
আবার হবে কত কথা প্রাণ ভরে ।

যাবে তুমি কতদূর ?
রাখব তোমায় ধরে,
রাখবো আপন করে ;
মনের স্মৃতি-বনে,
থাকবে তুমি রাজার মতো 
মোদের হৃদয়ের ময়ূর সিংহাসনে ।।

Thursday, 23 May 2013

আলোর খোঁজে

জীবন সৈকতে বসে আছি
ক্লান্ত রিক্ত দিশাহারা ।
বয়ে যায় জীবন প্রবাহমান
বয়ে যায় কত ধারা ।

ঢেও আসে ঢেও যায়
নতুন আশার কথা শুনিয়ে যায়
কত আলোর ঝিলমিল চোখ ঝলসিয়ে যায়
আবার দিনের শেষে আন্ধারের দেশে বিলীন হয়ে যায়
রেখে যায় আঁধারের আলপনা !

সাধের তরী খানি, যাতে করেছিলাম বিশ্ব-জয়ের যাত্রা
সেদিন ঝড়ে  ভেঙ্গে গেছে তা,
আছড়ে পড়েছে এই সৈকতে !

ভাঙ্গা সাধ গড়তে বসেছি আবার
নাও বাইবার অঙ্গীকারে
সলিলে সলিলে হাতছানি ।

পাড়ি দিতে চাই দুর্গমে, অজানা দীপান্তরে
বিকিয়ে দিতে পারি প্রাণ !
মৃত্যুর সওদাগরের কাছে,
যদি পাই আলোর  পরশমণি !
কে দেবে, কে দেবে মোরে 
একমুঠো আলো?
 হে বিধাতা, আকাশ পানে
খুঁজি তোমারি ধ্রুব তারা !

Wednesday, 27 March 2013

ব্যাথা

 আজ আবার এই বসন্তের দিনে
মনে পরে রং মাখা স্মৃতিকথা ;
জ্বলে ওই সাঁঝবাতি
জ্বলে বুক জ্বলে সুখ ধিকিধিকি !

বসন্তের সেই মেলায়,
চোখে চোখ আটকে গেছিল তোমার সাথে
সহসা থেমে গেছিল বুকের স্পন্দন !
মুখ আড়াল করে আড় চোখে চেয়েছিলে তুমি,
সেই নিঃশেষ করে দেওয়া হাসি 
তান্ডব করেছিল আমার রিক্ত মনের মরুদ্যানে !

তোমার পাপড়ির মতো অধরে দিয়েছিলাম ফাগুনের রঙ ;
লজ্জায় হাত ছাড়িয়ে চলে গিয়েছিলে তুমি,
বেজেছিল তোমার চুরি রিনিঝিনি ।
সেই সুর আজও গুমরে গুমরে মরে
আমার মনের অন্দরমহলে !

তারপর --
খুঁজেছি তোমায় কতকাল
উদ্ভ্রান্ত উন্মাদের মত ।
জীর্ণ পাতার মত ঝরে গেছে কত
নিষ্ফল লহমা,
করতে পারিনি কিছুতেই
আপোনাকে ক্ষমা ।

তারপর পেলাম তোমায় ---
নিশিথের বিয়েতে,
যখন প্রিয় বন্ধুর দেওয়া সিঁদুর
ধীরে ধীরে রেঙে উঠেছিল তোমার সিঁথিতে !

তোমার মাথায় তখন কৃষ্ণ চূড়ার রঙ জ্বল জ্বল করছিল  
দৃপ্ত প্রদীপ শিখার মত ।
প্রেমের যে ফুল ফুটেছিল কত আশায় ;
তার প্রত্যকটি পাপড়ি একটা একটা করে পুড়ে গেছে
সেই নির্মম প্রদীপ শিখায় !

আজ আবার এই বসন্তের দিনে
সাঁঝবাতি জ্বলে
জ্বলে বুক, জ্বলে সুখ ধিকিধিকি !

দোল (২)

আজ রঙ লেগেছে মনে ;
মনের ফেকাশে কেনভাসে,
লাল নীল হলুদ সবুজ
স্বপ্ন গুলো বুঝি জেগে উঠেছে আবার,
চুপি চুপি কোন গোপনে ।

এই রঙ আমি বিলিয়ে দিলাম উন্মত্ত সম্রাটের মত ----
পরিণতির সন্ধানে ;
আকাশে বাতাসে সলিলে সমীরনে,
জীবনে মরণে স্বপনে জাগরণে ।
আলিঙ্গনে মেখে নিও তুমি,
সেই রং লাগুক তোমার মনে
আজ এই রংমিলান্তির দিনে ।

দোল (১)

আজ রঙ বদলের খেলা রে ভাই রঙ বদলের খেলা;
আমার রঙে রঙবে তুমি তোমার রঙে আমি,
তোমার সাজে সাজব আমি আমার সাজে  তুমি ।
এমন করে কাটুক না হয় আজকে সারা বেলা  !

সবার দেখি একই সাজ, একই রঙের কারুকাজ ?
রায় বাড়ির সেই ফর্সা মেয়েটা, যে গাড়ি চেপে যায়,
আজ হরেক রঙের ফুল ফুটেছে তার কোমল গায় ।
আবার, তার বাড়িতে যে বাসন মাজে কাপড় চোপর ধোয়,
সেই  একই রঙ্গে সেও রেঙ্গেছে; একি হলো হায় ?

আজ ফর্সা কালো চোট বড়
একই রঙ্গে মিলে মিশে
একই সুরে গায় ---
" হলি হ্যায় ভাই হলি হ্যায় !!!"

Monday, 25 February 2013

সৌপর্নের বিয়ে

প্রেমের কলি উঠুক গেয়ে তোমাদের মনের বৃন্দাবনে;
দুই হৃদয় বাঁধা পরুক প্রেমের মালাডোরে,
নয়নে নয়ন হাতে হাত রেখে স্বপন দেয়া নেয়া গোপনে,
আজ এই শুভদিনে  ।

শুভ বিবাহ !

Tuesday, 12 February 2013

বিয়ের পরে প্রথম Valentine's Day

ফুলে ফুলে গন্ধে গন্ধে সুরে সুরে,
রঙে রসে পল্লবে, শাখায় শাখায়,
ফুটেছে প্রেমের মুকুল,
হিয়া মোর প্রিয়ার তরে ব্যাকুল ।
তার চোখের পাতায় পাতায়, দু ঠোঁটের পাপড়ি মাঝে, পেয়েছি মোর মনের ঠিকানা;
কত কথা আছে জমা,
বলা হয় নাই,
সযতনে রাখা আছে মনের চিলেকোঠায়,
তোমায় শোনাবো তাই ।
আজ হাতে হাত নয়নে নয়ন রেখে বলে যেতে চাই ,
মনের গভীরে, সময়ের নদীতীরে,
তুমি শুনে নিও তা, বুনে নিও স্মৃতির আঁচল,
চোখ যদি হয় সজল,
ঝরে পড়ে মতি,
আঁচল ভরে নিও তাতে,
গেঁথে নিও মালা, এঁকে নিও স্বপন আপন নয়ন পাতে  ।।

Thursday, 7 February 2013

বিয়ের রজত জয়ন্তী

পচিশ বছর আগে ধরেছিল যে মঞ্জরি, ভরেছিল শাখা,
আজ তারই সুবাসে হলো জীবন মধু-মাখা ।
পরিণয়ের প্রথম কলি যা উঠেছিলে গেয়ে, বেঁধেছিলে  গান,
সেই গানে গানে আজ ভরেছে গীতবিতান ।
সুখের যে স্বর্গ গড়েছ দুজনে মিলে,
তা আরও পূর্ণ , আরও প্রস্ফুটিত হোক অদূর ভবিষ্যতে ।
আগামী পচিশ বছরের জন্যে রইলো আন্তরিক শুভেচ্ছা ।।  

Monday, 4 February 2013

প্রসেনজিতদার গ্যারেজে ম্যারেজ

পথের ধারে গ্যারেজ, তারই মধ্যে ম্যারেজ ?
ধন্যি  তোমার কারেজ !
পাইকপাড়ার লাল্টু কুমার বাবু বাবু ইমেজ,
বসছে আজি করতে বিয়ে, নিয়ে  সুখের আমেজ ।
ভুরি ভোজন হচ্ছে তো ভাই, ভেজ থেকে নন-ভেজ ?
পোলাও মাংস লুচি তরকারী, সূপ আর সসেজ ?
দুই এ মিলে এক হয়ে কোরো ঘর-সংসার ম্যানেজ,
সুখ শান্তি আসুক ধেয়ে তোমাদের জীবনে,
মঙ্গলময়ের পুন্য পরশে মন হোক সতেজ ।।