Saturday, 9 November 2013

মায়াবিনী

যেমন চাঁদ লোকায় মেঘের কোলে
ভ্রমর লোকায় ফুলে,
তেমন তুমি লোকাও ওই চাঁদ মুখ গভীর কুন্তলে ।
যত খুঁজি তোমায় অজানার আড়ালে,
ততই যেন তলিয়ে যাই মিষ্টি মায়ার জালে !


Tuesday, 5 November 2013

পরী

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !

তুমি কোন সাগরের জল
কোন বাগানের কুঁড়ি ?
তোমায় ধরতে গেলে
হঠাত তুমি যাও কেন উড়ি ?

তুমি মানুষ নাকি কিন্নরী ?
নাকি স্বর্গের অপ্সরী ?
মিছেই কেন তোমার ত্বরে
আপন মনে পুড়ি ?

তুমি মায়াবিনী
মনোহরী !
কায়াহীন অশরীরী ?
চাও কি আমি এমনি করে
তোমার বিরহে মরি ?

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !



Sunday, 3 November 2013

মণির জন্মদিন

ওই দুই চোখের মায়া জালে
কত হৃদয় কত স্পন্দন গেছে চলে ।


------------------------------

ওই দু'নয়নের মর্মস্থলে,
কত স্বপন আছে জ্বলে ।
নৈরাশ্যের ডানায় চড়ে
কত সাধ যে গেছে ফিরে ।
আজ এই শুভদিনে,
শুভ কামনার গানে গানে ।
পূর্ণ হোক সব আশা,
নিও প্রানভরে মোদের আন্তরিক ভালবাসা ।

---------------------------------

এই মধুর হাসি যেন থাকে ফুটে সারাক্ষণ,
অনন্ত সুখের ধারায় পূর্ণ হোক তোমার জীবন ।

শুভ জন্মদিন : মোহনা (অগ্রিম )

কত নতুন স্বপ্ন এসে মিশেছে
এই জীবন মোহনা তীরে,
রূপ-সাগরে ভেসে যেও তুমি
সেই আপন করা সুরে ।

কুড়িয়ে নিও মুক্ত
মণি যা কিছু পাবে পথে,
মাঝে নিও বিশ্রাম
নির্জন সৈকতে ।

একদিন যখন মিলবে
সেই রত্ন দ্বীপ,
জ্বালিও এসে আবার
সেই তৃপ্ত হাসির প্রদীপ ।

ফিরে এসো আবার
মনের শান্তি নীড়ে,
কত স্বপ্ন মিশেছিল যেথায় ---
এই জীবন মোহনা তীরে । ।

শুভ জন্মদিন ।




Friday, 1 November 2013

শুভ জন্মদিন : প্রসেনজিত দা

আলোর রোশনাই এ উজ্বল হয়ে উঠুক তোমার জীবন ;
সকল গ্লানি, ব্যাথার স্মৃতি মুছে যাক,
ধুয়ে যাক হারানোর বেদনা ;
শুধু প্রাপ্তির অঙ্গীকারে এগিয়ে যেও আলোর মশাল হাতে ।
ঝরুক অবিরাম অনাবিল সুখ ও শান্তির মুক্ত ধারা ।

শুভ জন্মদিন ।।

Saturday, 26 October 2013

পরিণয়

কত বসন্ত পরে এসেছে সেই মধুক্ষণ,
যখন প্রিয়ের পরশে হবে প্রস্ফুটিত এ তনু এ মন ।

ফুটেছে পারিজাত, সেজেছে পরীর দল মিলন সুখে,
নাচছে কিন্নরী ফুলের রেনু মেখে ।
আজ মিলবে দুই মন পূর্ণ হয়ে জীবনের স্রোতে,
যেন মেলে নদী সাগরের বুকে ।

চোখে চোখ হাতে হাত
রূপকথা বোনে রাতের নিস্তব্ধতা ;
চার নয়ন বলে যায় কত সাধের কত গোপন কথা ।

রজনীগন্ধার আবেশে জেগে রয় বাসর প্রদীপ,
জাগে তারার জলসাঘর,
চাঁদের আলোয় ভেসে যায় পুষ্পবন,
হাসে সুখ, হাসে যৌবন । 

Friday, 25 October 2013

জন্মদিন : অনির্বান ( অগ্রিম )

আজ এই শুভদিনে
নয় আর নিষ্ফল frustration,
নয় অনাবিল অন্ধকারে abstract indirection ।
আসুক অসীম concentration,
তিমির প্রাচীর ভেঙ্গে এগিয়ে চলার দুর্দম determination ।
গতিময়তায় হোক সমৃদ্ধির অভিষেক,
আসুক প্রাসস্তি বিজয় রথে দুনির্বার গতিতে,
কর্মপ্লাবনে আসুক মেধার চমক,
হোক প্রচুর publication ।
এই শুভেচ্ছা নিয়ে করি তোমার  birthday celebration ।

জন্মদিনের প্রীতি ও ভালবাসা রইলো ।

Monday, 14 October 2013

বাঁধন

একি সুন্দর বাঁধনে বাঁধলে মোরে,
খুলতে গেলে আরো আপন করে জড়িয়ে ধরে, 
বাঁধতে গেলে বাজে মধুর সুরে ।

মনের বাঁধন
গভীর বাঁধন 
দুই হৃদয় 
দুই আশার মিলন 
নিরব চোখের ভাষার মিলন 
একাকার হয় দুই জীবন ।

একি  বাঁধনে বাঁধলে মোরে 
এত প্রেম ভরে, 
এত আপন করে ।।

শুভ বিজয়া

ঢাকের বোল,ধুনুচি নাচ, সিঁদুর খেলা,
আবার এলো সেই অশ্রুমাখা বিদায় বেলা ।

মা, একি তোর নির্মম লীলা ?
চার দিনের সুখের একি মায়ার খেলা ?

তবুও যাস যদি চলে ,
দেবো বিদায় প্রাণ ভরে ।

নয়ন পেতে রাখবো, 
সাজিয়ে রাখবো তোর আগমন পথ ফুলে ফুলে,
আপন করে নেব তোকে আবার বরণ ডালি করে,
আসবি যখন ফিরে,
আবার বছর ঘুরে, 
আমাদের এই ঘরে ।

বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা  ।

Saturday, 5 October 2013

শুভ জন্মদিন : দেবশ্রী

দেবশ্রী,
দেবতার অশিষে অম্লান থাকুক তোমার শ্রী,
অমলিন হয়ে ফুটে থাকুক তোমার মুখের হাসিটি ।
সুখের আনন্দধারায় ভরে উঠুক তোমার মন,
হাজার ফুলের সৌরভে বিকশিত হোক তোমার জীবন কানন ।।

জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

Sunday, 29 September 2013

কেন চলে গেলে ?

কেন তুমি এলে ?
যদি বা এলে
এমন তুষের আগুন জ্বেলে
কেন চলে গেলে ?

আমার পেয়ালা ছিল খালি,
ভেবেছিলাম
সারা জীবন কাটাবো অদৃশ্য মদিরা পিয়ে,
কিন্তু
তুমি এক ফোঁটা সোমরস ঢেলে,
চির তৃষ্ণার্ত করে,
কেন চলে গেলে ?


আমার একাকিত্য ভরিয়ে দিয়ে
আবার একা করে,
কেন চলে গেলে ?

স্বপ্ন

এক মুঠো স্বপ্ন ধরতে চাই
আকাশের নীলে
অনন্তে, অসীমে, অনাবীলে ।
 
স্বপ্নখানি রেখে দেব
বুকে করে
মনের কোঠরে ।
 
স্বপ্ন আমার ছোটো,
সবে পালক গজিয়েছে
আসতে আসতে গজাবে ডানা
সেই ডানায় চরে
সে যাবে উড়ে,
কত আলোকবর্ষ দূরে ।
সেই অজানা গ্রহে
যেখানে স্বপ্ন মেলে
বাস্তবের বাহুডোরে ।

রঙ

গোধুলির রঙ লাল
ফাগুনের রঙ লাল,
আর লাল
গোলাপ ফোটা
তোমার সিঁদুর মাখা গাল ।

আকাশের রং নীল
গভীর জলের ঝীল
আর
নীল তোমার অঞ্চল,
যার আড়ালে খেলা করে তোমার হাঁসি অনাবিল ।

প্রকৃতির রঙ সবুজ,
আবিরের রং সবুজ,
আর সবুজ ওগো
তোমার মিথ্যে ঈর্ষা অবুঝ ।

রাতের রঙ কালো,
মেঘের রঙ কালো,
আর কালো
তোমার ডাগর চোখের কাজল,
তার মায়ায় আমার মনে প্রেমের প্রদীপ জালো  ।

নানা রঙের রঙমহলে
পাই তোমায় বারে বারে
পাই তোমায় শতরূপে,
পাই তোমায় আপন করে ।